ঢাকা, -

আলোচিত সংবাদ

স্মরণকালের মাদকের বড় চালান আটক করল বিজিবি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় স্মরণকালের অন্যতম বড় মাদকচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৯ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২৯ কোটি টাকারও বেশি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) টেকনাফ ৬৪ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আরও পড়ুন  রাউজানে বাড়ির সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হ্নীলা বিওপি এলাকায় ৮-১০ জনের একটি সশস্ত্র মাদক কারবারি দল সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে।

এসময় কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পালটা ব্যবস্থা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ নৌবাহিনী, র‍্যাব ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালানো হয়।

আরও পড়ুন  খাগড়াছড়িতে 'জনগণের মুখোমুখি' অনুষ্ঠানে সকল প্রার্থী একমঞ্চে

তবে অন্ধকারের সুযোগ নিয়ে সশস্ত্র চক্রটি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তল্লাশি চালিয়ে নাফ নদী সংলগ্ন এলাকা থেকে ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে একই রাতে ১১টার দিকে হোয়াইক্যং বিওপি এলাকার মনিরঘোনায় উখিয়া ব্যাটালিয়নের আরেকটি টহল দল পৃথক অভিযান চালায়। সেখান থেকে আরও ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদক পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রাখবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ