নড়াইলে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)।
নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখ তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করতে কাজ করছেন তারা।














