ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে পোশাক কারখানার কর্মী এক যুবককে খুন করা হয়েছে। এলাকার একদল যুবকের সঙ্গে ঝগড়ার মধ্যে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের মধ্যে বিরোধের কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বিটাক বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  চট্টগ্রামে ছুরিকাঘাতে এক নারী খুন

নিহত আকাশ দাশ (২৫) বিটাক এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার বাসাও ওই এলাকায়।

নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবু জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কর্মস্থলের অদূরে আকাশের সঙ্গে ৭-৮ জন যুবক কথা কাটাকাটি করছেন। একপর্যায়ে আকাশকে প্রথমে মাথায় হেলমেট দিয়ে আঘাত এবং পরে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এরপর ওই যুবকদের দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়।

আরও পড়ুন  ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় আসা যায় না, এটা দুঃখজনক: ক্রীড়া উপদেষ্টা

স্থানীয় কয়েকজন আকাশকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথমে এলাকার একটি বেসরকারি হাসপাতালে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমরা জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি। তারাও একই এলাকার বাসিন্দা ও নিহতের পূর্বপরিচিত বলে জানতে পেরেছি৷ তাদের গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

আরও পড়ুন  ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিস্টার কায়সার কামাল

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আকাশের কর্মস্থলের কয়েকজন শ্রমিকের সঙ্গে এলাকার কয়েকজন যুবকের কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল৷ স্থানীয় বাসিন্দা হিসেবে আকাশ তার সহকর্মীদের পক্ষ নেওয়ায় ওই যুবকদের রোষানলে পড়েছিলেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ