ঢাকা, -

আলোচিত সংবাদ

সৌদির মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দুইটি ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ মার্চ) সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, প্রাথমিক ধারণা অনুযায়ী রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা হয়েছে। এর ফলে সীমিত পরিসরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনের সামান্য ক্ষতি হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বাসভবনে হামলা

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, মার্কিন দূতাবাসে শক্তিশালী বিস্ফোরণের পর আগুন লেগেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এএফপি জানিয়েছে, তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ