ঢাকা, -

আলোচিত সংবাদ

সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: বিরোধী দলীয় নেতা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথমবারের মতো এককভাবে বিরোধী দল হিসেবে যোগ দিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ মার্চ) দলটির প্রধান ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদের অধিবেশনে যোগদান করেন।

শুভেচ্ছা বক্তব্যে জামায়াত আমির নবনির্বাচিত স্পিকারের কাছে নিজের দাবি তুলে ধরেন। সংসদে তার দল কেমন পরিবেশ চায় সেই বিষয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের কাছে সেই রূপরেখা  তুলে ধরেন।

আরও পড়ুন  কক্সবাজার 'সুগন্ধা পয়েন্ট'র নাম এখন ‘বঙ্গবন্ধু বিচ’

জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, আমরা অতীতের সংসদে দেখছি দেশের মানুষের কথা না বলে, মানুষের চরিত্র হননের বিষয়ে বেশি সময় ব্যয় করা হয়েছিল। মাননীয় স্পিকার আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব যে, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ যে সামান্যতম সুযোগও এই ব্যপারে না পায়।

আরও পড়ুন  চট্টগ্রাম ও চাঁদপুরের শতাধিক গ্রামে আজ থেকে রোজা শুরু

তিনি আরও বলেন, আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমরা আপনার প্রতি গভীরভাবে আস্থাশীল। আপনি একজন মুক্তিযোদ্ধা। আপনি পারবেন ইন শা আল্লাহ এই সংসদকে সফলভাএব নেতৃত্ব দিতে।

এর আগে বেলা ১১টায় বসে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সরকার গঠনের ৩০ দিনের মাথায় বসএ ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশন।

আরও পড়ুন  আজ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ