ঢাকা, -

আলোচিত সংবাদ

ইরানের ‘মুকুটের মণি’ খারগ দ্বীপে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দ্বীপের সমস্ত সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।

শুক্রবার (১৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তারা ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

আরও পড়ুন  ছোট পোশাক নিয়ে দেওয়া পরামর্শ স্থগিত করল বাংলাদেশ ব্যাংক

তিনি আরও লিখেছেন, শালীনতার কারণে আমি দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীন ও নিরাপদ পথ ব্যাহত করার চেষ্টা করে, তাহলে আমি এই সিদ্ধান্তও পুনর্বিবেচনা করব।

ইরানকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, তাদের দেশের যা অবশিষ্ট আছে, তা বাঁচাতে এখনই অস্ত্র নামিয়ে রাখা উচিত।

আরও পড়ুন  তফসিল ঘোষণার পর বেআইনি জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

বরাবরের মতো এবারও এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তেহরান। সাধারণত মার্কিন বা ইসরায়েলের হামলার বিষয়ে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেয় না ইরান।

খারগ দ্বীপ হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। এই দ্বীপ থেকে ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি হয়। ফলে দ্বীপটি ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ