ঢাকা, -

আলোচিত সংবাদ

কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জামিন পাওয়ার দুদিন পর সাংবাদিক আনিস আলমগীর মুক্তি পেয়েছেন।

শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাকে।

আনিস আলমগীরকে মুক্তি দেওয়ার বিষয়টি জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার মো. আল মামুন।

তিনি বলছেন, গতকাল শুক্রবার তাঁর জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিল জাতীয় নাগরিক পার্টি

এ সময় তাঁর স্ত্রীসহ স্বজনেরা কারাগারে উপস্থিত ছিলেন। এর আগে ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন।

গত বছরের ডিসেম্বরের ১৪ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন তাঁকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ৫ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত। গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এদিকে, গত ২৫ জানুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। সেই মামলায়ও জামিন পান তিনি।

আরও পড়ুন  টেকনাফে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে শিশুসহ গুলিবিদ্ধ ৫

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ