ঢাকা, -

আলোচিত সংবাদ

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত।

১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে (বর্তমান মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এই সরকারই মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের নেতৃত্ব প্রদান করে।

তৎকালীন সময়ের রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে গঠিত এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এছাড়া প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এম এ জি ওসমানী।

আরও পড়ুন  আজ বিএনপি'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষির্কী

শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মেহেরপুরের বৈদ্যনাথতলায়, যা পরে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের উদ্যোগে ‘মুজিবনগর’ নামে নামকরণ করা হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে ১২ জন আনসার সদস্য গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর হামলার পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। এই মুজিবনগর সরকারই ৯ মাসের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন  দেশজুড়ে বেড়েছে বৃষ্টিপাত, থাকবে জুলাই মাসজুড়ে

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ