ঢাকা, -

আলোচিত সংবাদ

‘নিয়ম লঙ্ঘন’ করে হরমুজ অতিক্রমের চেষ্টা, ইরানের হামলা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ওই জাহাজ দুটি অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল বলে জানায় ইরান।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ‘নিয়ম লঙ্ঘন’ করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী হামলা চালিয়েছে। আল জাজিরা জানিয়েছে, তারা স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।

আরও পড়ুন  গণফোরাম ছাড়লেন ড. কামাল হোসেন

এছাড়া সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পর হরমুজ প্রণালিতে দুটি জাহাজে আঘাত হেনেছে আইআরজিসি। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানায়, আইআরজিসি হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এ ঘোষণার পরই তেলের দাম কিছুটা বেড়েছে।

আরও পড়ুন  ভারতের মণিপুরে যাওয়ার পথে রাহুল গান্ধীর গাড়ি আটকে দিল পুলিশ

তথ্যসূত্র- বিবিসি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ