ঢাকা, -

আলোচিত সংবাদ

ব্রিকস সম্মেলন: তারেক রহমানের আমন্ত্রণপত্রে ‘প্রধানমন্ত্রী’ শব্দটি ব্যবহার করেনি ভারত

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আমন্ত্রণপত্রে ‘প্রধানমন্ত্রী’ শব্দটি ব্যবহার করা হয়নি, ‘বিমসটেকের সভাপতি’ পদবি ব্যবহার করা হয়েছে।। এ নিয়ে প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার (৩১ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন একজন সাংবাদিক। প্রশ্নে ওই সাংবাদিক বলেন, ‘বাংলাদেশ থেকে কিছু মন্তব্যে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তার পদবি “প্রধানমন্ত্রী” ব্যবহার করা হয়নি, “বিমসটেকের চেয়ার” হিসেবে সম্বোধন করা হয়েছে, যা তারা অপমানজনক বলে মনে করছে। এ বিষয়ে কি একটু স্পষ্ট করবেন যে তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণটি কেমন ছিল?’

আরও পড়ুন  ভেনেজুয়েলায় মাদুরো আটক অভিযানে নিহত ১০০: স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো

এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘ব্রিকস-এর আমন্ত্রণ সম্পর্কে আপনাদের প্রশ্নের বিষয়ে বলি, আমরা ব্রিকস সামিট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে এটি আয়োজন করা হচ্ছে। আমন্ত্রণ এবং কারিগরি বিষয়ে আমরা পরে আপনাদের হালনাগাদ তথ্য (আপডেট) দেব।’

ব্রিফিংয়ে আরেক সাংবাদিক ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের চলমান বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নে তিনি বলেন, ‘ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বর্তমানে তিন দিনের বাংলাদেশ সফরে রয়েছেন এবং সেখানে পররাষ্ট্রমন্ত্রীসহ আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রশ্ন হলো, এমন কোনো প্র্যাকটিস আছে কি না যে মার্কিন রাষ্ট্রদূত তার আঞ্চলিক কার্যকলাপ সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন? কারণ, তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য বিশেষ দূতও। এমন কোনো মাধ্যম কি আছে, যার মাধ্যমে আপনারা জানতে পারেন যে তিনি বিভিন্ন দেশে কী করছেন, নাকি তিনি ভারতীয় আয়োজকদের সঙ্গে আলোচনা ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন?’

আরও পড়ুন  এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে আগস্টে

এ প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর নিয়ে আপনার প্রথম প্রশ্নের উত্তর মার্কিন দূতাবাস বা বাংলাদেশ সরকারের দেয়া উচিত; কারণ, এটি ওই দুই দেশের বিষয়।’

এরপর অন্য এক সাংবাদিক ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক প্রসঙ্গে জানতে চান। তিনি প্রশ্ন করেন, ‘ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আজ (শুক্রবার) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আশা করি, আপনি এই বৈঠকের বিষয়ে অবগত আছেন। সেখানে কী ধরনের আলোচনা বা মতবিনিময় হয়েছে, সে সম্পর্কে কি কিছু জানাতে পারবেন?’

আরও পড়ুন  শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে ফিরছেন 'রাজনৈতিক নেতারা'

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত এবং হাই কমিশনারের সাক্ষাতের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে আমি কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের জানাব।’

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ