ঢাকা, -

আলোচিত সংবাদ

ঝড়-বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আজ সন্ধ্যার পর সারাদেশে ঝড়-বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই ঝড় বৃষ্টির ধারা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২২ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নাজমুল হক বলেন, সারাদেশে ঝড়-বৃষ্টি ও বিভিন্ন স্থানে কালবৈশাখীও হতে পারে। তবে দিনের বেলা সেই সম্ভাবনা খুবই কম। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে স্ত্রীর নামে একটি বাড়ি আছে, ১৪টি নয়: ওয়াসা এমডি

তিনি বলেন, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। এই ঝড়-বৃষ্টি দুই একদিন চলতে পারে। এ সময়ের মধ্যে সারাদেশেই তাপমাত্রা কমবে। ঝড় বৃষ্টি থেমে গেলে দুই তিন দিন পরে আবার তাপপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। ফলে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন  দেশের ৭ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্ভাবাস

তাপ প্রবাহের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি

আরও পড়ুন  খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ