ঢাকা, -

আলোচিত সংবাদ

বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন মো. আবদুল হামিদ। ২১তম রাষ্ট্রপতি হিসেবে এটিই তার শেষ ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এর আগে সকালে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন রাষ্ট্রপতি।

শনিবার (২২ এপ্রিল) সকালে জাতীয় ঈদগাহ মাঠে পৌঁছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

সকাল ৮টা ৫৫ মিনিটে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ঈদের প্রধান জামাত। গুনাহ আর বালা মুসিবত থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা প্রার্থনা রেখে মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।

আরও পড়ুন  হঠাৎ ঢাকা ছাড়লেন পিটার হাস

ঈদের জামাত শেষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সকল শ্রেণি-পেশার মানুষ।

২০২০ ও ২১ সালে মহামারী করোনাভাইরাসের কারণে জাতীয় ঈদগাহে ঈদের জামাত হয়নি। ২০২২ সালে কিছু বিধিনিষেধ মেনে জাতীয় ইদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হলেও এতে অংশ নেননি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আরও পড়ুন  দক্ষিণ এশিয়ার দ্বিতীয় ব্যয়বহুল শহর ঢাকা

গত ঈদুল ফিতরে বঙ্গভবনে ঈদের জামাত আদায় করেছিলেন তিনি। ঈদ জামাতের পর বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছাও বিনিময় করেন রাষ্ট্রপতি।

টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর ২৪ এপ্রিলে বিদায় নিচ্ছেন আবদুল হামিদ। বঙ্গভবনে তাঁর উত্তরসূরি হতে চলেছেন মো. সাহাবুদ্দিন। ওইদিনই নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শপথ গ্রহণ করে দায়িত্বভার গ্রহণ করবেন। ২৪ এপ্রিল বেলা ১১টায় নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগ এ শপথ অনুষ্ঠানের আয়োজন করবে।

আরও পড়ুন  প্রশাসক ও পোষ্য মেয়র হওয়ার প্রস্তাব ছিল, প্রত্যাখ্যান করেছি: ইশরাক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ