ঢাকা, -

আলোচিত সংবাদ

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। সে সময় আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। তবে এই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১।

স্থানীয় সময় রবিবার (৩০ এপ্রিল) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভোর ৫টা ১৫ মিনিট ৩৪ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে। এর আগে ২৮ এপ্রিল মাঝরাতে পর পর দু’বার কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীর।

আরও পড়ুন  হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল, সেদিন প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৮ এবং দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল নেপালের বাজুরা জেলার দাহাকোট। নেপালের স্থানীয় সময় অনুযায়ী, ওই দিন প্রথম কম্পন অনুভূত হয়েছিল রাত ১২টায়। দ্বিতীয় কম্পন হয় রাত দেড়টা নাগাদ।

বার বার কম্পন হওয়ায় বাসিন্দাদের সুরক্ষার জন্য এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সাহায্য পৌঁছানোর জন্য জম্মু-কাশ্মীর প্রশাসন ইমারজেন্সি অপারেশন সেন্টার (ইওসি) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন  নতুন পোশাকে ফিরবেন আনসার বাহিনী

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ