ঢাকা, -

আলোচিত সংবাদ

বিএনপি’র রূপরেখা রাজনীতির নয়, চক্রান্তের: ওবায়দুল কাদের

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি নতুন করে রূপরেখা তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর এ রূপরেখা চক্রান্তের বলে দাবি করেন তিনি।

শনিবার (৬ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকদের বৈঠকে ওবায়দুল কাদের একথা বলেন।

বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে দাবি করে তিনি বলেন, তাদের রূপরেখা রাজনীতির নয়। তারা চক্রান্তের রূপরেখা তৈরি করছে। মহামারির পরও শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বের অন্য দেশের জন্য বাংলাদেশ উদাহরণ। সেটা আইএমএফও বলে গেছে। আজ সেই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য সন্ত্রাসের পথ বেছে নেবে বিএনপি। সেটাই আমরা জানি।

আরও পড়ুন  চট্টগ্রাম ষোলশহরে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বিদেশ সফর বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। অথচ শেখ হাসিনার উন্নয়ন নিয়ে যাদের অন্তর্জালা আছে, তারাই তার বিদেশ সফর নিয়ে কটাক্ষ করছেন।

বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। তাদের নির্বাচন মানে তাদেরকে নির্বাচিত করার গ্যারান্টি দেয়া। যদি নির্বাচন কমিশন তাদের ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি দিতে পারে, তবে সেটা হবে তাদের কাছে নিরপেক্ষ নির্বাচন, যোগ করেন সেতুমন্ত্রী। 

আরও পড়ুন  টঙ্গীর টুপি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে দাবি করে কাদের বলেন, তারা বুঝে গেছে যে আগামী নির্বাচনে জনগণের ভোটে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। নির্বাচনে হেরে যাবে বলে তারা ভয় পায়। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। সেই রূপরেখাই তারা তৈরি করছে।

তবে সিটি নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও বিএনপি লুকিয়ে অংশ নেবে কি-না, সেই প্রশ্ন রাখেন আওয়ামী লীগের এই নেতা।

আরও পড়ুন  বিএনপির সমাবেশে পুলিশ কনস্টেবল নিহত

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ