ঢাকা, -

আলোচিত সংবাদ

স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বের ধনী দেশগুলোকে অর্থায়ন করতে হবে। এর জন্য ফান্ড তৈরি করতে হবে।  

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্মার্ট বাংলাদেশ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছোট ভূখণ্ডে বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। চিকিৎসার সাথে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন  ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়তে আগ্রহী চীন

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে। ছোট্ট একটি দেশে এতো বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন হলেও সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে।

তিনি বলেন, চিকিৎসকদের গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। যেন প্রান্তিক পর্যায়ের মানুষ সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়। এ সময় চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা কারিগরিতে দক্ষ জনশক্তি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  ড. ইউনুসের সঙ্গে বৈঠকে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী

তিনি বলেন, করোনা মোকাবিলায় সবাইকে টিকার আওতায় আনা হয়েছে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অনেক সাফল্য রয়েছে। দারিদ্যের হার ১৮.৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ