ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সভাপতির পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (১১ মে) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে একটি প্রতিবাদ মিছিল ক্যাম্পাসের স্টেশন তলা হয়ে আবার জিরো পয়েন্ট মোড়ে যায়।

এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা রুবেলের বহিষ্কারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন  হাটহাজারী আসনে ব্যারিস্টার আনিসের প্রার্থীতা বাতিল, প্রস্তাবকারী আটক

চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো একটি সংগঠন পরিচালনা করার মতো কোনো ভাবমূর্তি তার নেই। বিভিন্ন সময়ে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে তার হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। শিক্ষার্থীদের মুখে মুখে সেগুলো বিরাজ করছে। এছাড়াও তার আচার-আচরণে অযোগ্যতা সবসময়ই প্রকাশ পায়। সে ছাত্রলীগকে কলুষিত করছে। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

আরও পড়ুন  শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে ডোনাল্ড লু'র চিঠি

চবি ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক তাসনিমুল বসর সাদাফ বলেন, সভাপতি রুবেলের কমিটি অবৈধ। আমরা তার বহিষ্কার চাই। তার অপসারণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আগামীতে কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন আন্দোলন চালিয়ে যাবো।

গতকাল বুধবার চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে ৯ মে সভাপতির বিভিন্ন অপকর্মের প্রতিবাদে যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন শাখা ছাত্রলীগ নেতা আবু সাঈদ মারজান।

আরও পড়ুন  ইরানের হামলায় লন্ডভন্ড দুবাই ও সৌদির মার্কিন দূতাবাস

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ