ঢাকা, -

আলোচিত সংবাদ

শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশের ওপর দিয়ে বয়ে গেছে তীব্র তাপপ্রবাহ। সম্প্রতি ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেই তাপপ্রবাহ কেটে গিয়ে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। একই সঙ্গে দেখা দিয়েছে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা।

বুধবার (১৭ মে) রাতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, রাজশাহী, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় গন্তব্য: প্রধানমন্ত্রী

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া অথবা কালবৈশাখী বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গার অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪, আহত ৫

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমাতে পারে। ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

আগামী দুইদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ