ঢাকা, -

আলোচিত সংবাদ

ঋণ নেওয়া যাবে অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জমি-বাড়ির মতো স্থাবর সম্পত্তিই কেবল এখন বন্ধক রাখা যায়; তবে অস্থাবর সম্পত্তিও বন্ধক রেখে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের সুযোগ তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ মে) মন্ত্রিসভায় সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন-২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এটি সংসদে পাস হলে সোনা-রুপা, গাড়ি, আসবাবপত্র কিংবা ইলেকট্রনিক্স পণ্যও ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেওয়া যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে সকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বিকালে সচিবালয়ে বৈঠকের বিষয়বস্তু ও সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

আরও পড়ুন  পুলিশ হেফাজতে সাবেক সিইসি নুরুল হুদা

তিনি বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণত স্থাবর সম্পত্তি বিবেচনায় নিয়ে ঋণ দিয়ে থাকে। কিন্তু অস্থাবর সম্পত্তিকে বিবেচনায় নিয়ে ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো আইনগত ভিত্তি ছিল না। অস্থাবর সম্পত্তির আইনগত ভিত্তি দেওয়ার জন্য এই আইনটি করা হয়েছে।

এই আইন সংসদে পাস হলে অস্থাবর সম্পত্তির উপর ভিত্তি করে ঋণ দেওয়া যাবে। তবে অস্থাবর সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন করে নিতে হবে।

আইনে ১৬ ধরনের অস্থাবর সম্পত্তির তালিকা থাকছে-

আরও পড়ুন  'নৌকা' প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বিএনপি'র হামলায় আহত ১৯

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত স্থায়ী আমানতের সনদ

স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য মূল্যবান ধাতু যার ওজন ও বিশুদ্ধতার মান স্বীকৃত কর্তৃপক্ষ দ্বারা সনদপ্রাপ্ত

নিবন্ধিত কোম্পানির শেয়ার সার্টিফিকেট

মেধাস্বত্ব অধিকার দ্বারা স্বীকৃত মেধাস্বত্ব পণ্য

আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স পণ্য

সফটওয়্যার বা অ্যাপস যার মূল্য প্রাক্কলন করা সম্ভব

যথাযথ কর্তৃপক্ষ থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত যান্ত্রিক বা অযান্ত্রিক যানবাহন

যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা কৃষিজাত পণ্য

প্রক্রিয়াজাত মৎস্য বা জলজপ্রাণী

বন্যপ্রাণী, আয়বর্ধক জীবজন্তু

বিধিদ্বারা নিয়ন্ত্রিত এক বছরের অধিক মেয়াদি কোনো ইজারা

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে গেলেন চীনের প্রেসিডেন্ট শি

সড়ক পরিবহন আইন দ্বারা রেজিস্ট্রিকৃত কোনো মোটরযান

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী, আইসিটি ব্যবসায়ী, যাদের অ্যাপস আছে, মেধাস্বত্ব আছে সেগুলোকে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে বাজার দরে মূল্যায়ন করে ঋণ নেওয়া যাবে।

২০২২ সালের এপ্রিল মাসে প্রস্তাবিত আইনটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। এখন চূড়ান্ত অনুমোদন পেল।

এছাড়া সরকারি কেনাকাটায় কারিগরি সহায়তা দেওয়া প্রতিষ্ঠান সিপিটিইউকে পরিবর্তন করে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি করতে একটি আইন বৃহস্পতিবার মন্ত্রিসভায় পাস হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ