ঢাকা, -

আলোচিত সংবাদ

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় বাজা ক্যালিফোর্নিয়া প্রদেশে বন্দুকধারীদের গুলিতে একটি মোটর রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০ জন প্রতিযোগী নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২০ মে) যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর উত্তরাঞ্চলীয় বাজা ক্যালিফোর্নিয়া প্রদেশের শহর এনসেনাডাতে এ ঘটনায় আহত হয়েছে ৯ জন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রবিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  রাজনৈতিক সংলাপে বসতে চাইলে সরকারকে পদত্যাগ করতে হবে: মির্জা ফখরুল

এতে বলা হয়েছে, প্রতিযোগীরা একটি মোটর রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য একটি হাইওয়ের পাশে গাড়ি পার্ক করে যখন দাঁড়িয়ে ছিলেন, তখন পিকআপ ট্রাকে আসা বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এক বিবৃতিতে এনসেনাডার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।

বাজা ক্যালিফোর্নিয়া প্রদেশের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে এবং হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে একটি ‘বিশেষ তদন্ত দল’ গঠন করা হয়েছে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ