ঢাকা, -

আলোচিত সংবাদ

গাসিক নির্বাচন: ৪২৬ কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন এগিয়ে

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। মোট ৪৮০টি কেন্দ্রের মধ্যে ইতোমধ্যেই বেসরকারিভাবে ৪২৬টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে।

এতে ১ লাখ ৮৭ হাজার ৭০০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।

পাশাপাশি ১ লাখ ৭৪ হাজার ৫০০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা। এই হিসেবে এখন পর্যন্ত ১৩ হাজার ২০০ ভোটে এগিয়ে রয়েছে টেবিল ঘড়ি।

আরও পড়ুন  এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়, ইসির কর্মচারীসহ গ্রেপ্তার ২

বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ১১টার দিকে ৪২৬ কেন্দ্রের এই ফলাফল জানা গেছে।

এর আগে একই দিন সকাল ৮টা থেকে গাজীপুর সিটির ৪৮০টি কেন্দ্রে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। যা একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা।

ইতোমধ্যেই ভোটগ্রহণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন। নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে জানিয়ে তিনি বলেছেন, আমাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের কর্মকর্তা, পর্যবেক্ষক টিম ও গণমাধ্যমের কাছ থেকে যে খবর পেয়েছি, সেটি হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যেসব প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা সবাই বলেছেন নির্বাচন ব্যবস্থায় তারা অত্যন্ত সন্তুষ্ট। নির্বাচনে যে ফলই আসুক না কেন তারা সবাই মেনে নেবেন।

আরও পড়ুন  আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে আনা হবে 'লিওনেল মেসি'কে

দেশের বৃহত্তম এই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩৩৩ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে আটজন ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়াও বিপরীত লিঙ্গের (হিজড়া) ভোটার আছেন ১৮ জন।

আরও পড়ুন  ঢাকা সফরে আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ