ঢাকা, -

আলোচিত সংবাদ

যুক্তরাষ্ট্রজুড়ে ফের গোলাগুলি, নিহত ১৬

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

তিন দিনের টানা ছুটিতে যুক্তরাষ্ট্রেজুড়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এমন অবস্থায় অন্তত আটটি অঙ্গরাজ্যের একাধিক স্থানে গুলির ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন। নিহতদের মধ্যে বয়স্ক ছাড়াও কিশোর-কিশোরী রয়েছে।

সোমাবার (২৯ মে) দেশটির সরকারি ছুটির দিন মেমোরিয়াল ডে’তে গোলাগুলির এ ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যায় ফ্লোরিডার হলিউড বিচ এলাকায় বন্দুকধারীর গুলিতে নয়জন আহত হয়েছে। তখন লোকেরা মিয়ামির উত্তরে আটলান্টিক উপকূলে ছুটি উপভোগ করছিল।

হলিউড শহরের পুলিশের মুখপাত্র ডিনা বেটিনেচি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেমোরিয়াল ডে’তে সৈকতের একটা অংশে দুই গ্রুপ ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক ব্যক্তি বন্দুক বের করে গুলি শুরু করে।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এপিকে বলেন, আমি অনেকগুলো গুলির শব্দ শুনেছি। কয়েক জন শিশুকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছি।

আরও পড়ুন  সোনালী ব্যাংকের রুমা শাখা থেকে কোনো টাকা লুট হয়নি: সিআইডি

সিএনএন জানায়, মেমোরিয়াল হেলথকেয়ার সিস্টেমের মুখপাত্র ইয়ানেট ওবারিও সানচেজ গুলিবিদ্ধদের মধ্যে ৪ জন শিশু বলে নিশ্চিত করেছেন।

এক সন্দেহভাজককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিনা বেটিনেচি। আরেক সন্দেহভাজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হলিউডের মেয়র জোশ লেভি বলেন, আমাদের সৈকত অত্যন্ত নিরাপদ। হঠাৎ এ রকম ঘটনায় আমরা হতবাক।

শিকাগোর নর্থ অ্যাভিনিউ বিচে দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ও গুলি চালানো হয়।

এনবিসি শিকাগো জানিয়েছে, সপ্তাহান্তে দীর্ঘ ছুটিতে শিকাগোতে গোলাগুলিতে আটজনেরও বেশি লোক নিহত এবং কমপক্ষে ৩২ জন আহত হয়েছে।

পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণ অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন প্রায় ৫৭টি বন্দুক-সম্পর্কিত হত্যাকাণ্ড ঘটে।

শুক্রবার বিকেলে বাল্টিমোরে দুই ব্যক্তির মধ্যে তর্কযুদ্ধ বন্দুকযুদ্ধে রূপ নেয়। এতে অন্তত ৫ জন গুলিবিদ্ধ হন। নিহত পাঁচজনের পরিচয় প্রকাশ্যে পাওয়া যায়নি।

আরও পড়ুন  পাপুয়া নিউগিনিতে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

অ্যারিজোনার মেসায় শুক্রবার বিকেল থেকে শনিবারের প্রথম দিকে একাধিক গুলির ঘটনায় পুলিশ আইরেন বায়ার্স (২০) নামের একজনকে হেফাজতে নিয়েছে। পুলিশ জানিয়েছে, বায়ার্সের বিরুদ্ধে চারজনকে হত্যা এবং একজনকে আহত করার অভিযোগ রয়েছে।

শনিবার সিয়াটেলের রক্সবেরি লেনস ক্যাসিনোতে গুলি চালানো হয়। পুলিশ এখনও সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করতে পারেনি।

নিউ মেক্সিকোর রেড রিভারে শনিবার সন্ধ্যায় গুলিতে একটি মোটরসাইকেল শোতে গুলির ঘটনায় তিনজন নিহত এবং সন্দেহভাজনসহ আরও পাঁচজন আহত হয়। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

ক্যালিফোর্নিয়ার গার্ডেন গ্রোভের হট রেস্তোরাঁ এবং লাউঞ্জে শনিবার সন্ধ্যায় গুলিতে তিনজন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজন গুরুতর। গার্ডেন গ্রোভ পুলিশ সার্জেন্ট নিক জেনসেন বলেছেন, বন্দুকধারী গুলি চালানোর আগে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন  আজ ২৬ শে মার্চ

এদিকে আটলান্টায় রবিবারের প্রথম দিকে বেঞ্জামিন ই. মেস হাই স্কুলে একটি জমায়েতে গুলি চালানো হয়। এতে একজন কিশোর নিহত এবং অন্য একজন আহত হয়েছে। আটলান্টা পাবলিক স্কুলগুলি এক বিবৃতিতে এর সত্যতা নিশ্চিত করেছে।

এছাড়াও রবিবার ওয়াশিংটন ডিসির নেভি ইয়ার্ড স্টেশনে একটি গ্রীন লাইন ট্রেনে গুলিতে একজন নিহত হয়েছেন। মেট্রো ট্রানজিট পুলিশ টুইটবার্তা জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত প্রাপ্তবয়স্ক পুরুষকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়েছিল।’

ওয়াশিংটনের সহকারী পুলিশ প্রধান আন্দ্রে রাইট বলেছেন, বন্দুকধারী এবং ভুক্তভোগী ট্রেনে ঝগড়ায় জড়িয়ে পড়েন। রাইট বলেন, ভুক্তভোগী তার শরীরের উপরের অংশে ‘অনেক গুলির ক্ষত’ রয়েছে।

সূত্র- সিএনএন ও এনবিসি

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ