ঢাকা, -

আলোচিত সংবাদ

পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে রাশিয়া, দাবি ইউক্রেনের

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, খেরসনের দখলকৃত জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে রাশিয়া।

শনিবার (১ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পারমাণবিক কেন্দ্রটিতে ‘গুরুতর হুমকি’ বিরাজ করছে। বিস্ফোরণ ঘটানোর জন্য রাশিয়া ‘কার্যত প্রস্তুত’ আছে। খবর- আল জাজিরা

জেলেনস্কি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন ইউরোপের সবচেয়ে বড় এ পারমাণবিক কেন্দ্রটির প্রতি আরও নজর দেন। এখানে গুরুতর হুমকি রয়েছে। কারণ, রাশিয়া কার্যত কেন্দ্রটিতে একটি অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত আছে। এই বিস্ফোরণের কারণে রেডিয়েশনের বিচ্যুরণ ঘটতে পারে।

আরও পড়ুন  সুপ্রিম কোর্টে আবারও আইনজীবীদের হট্টগোল ধস্তাধস্তি

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা শুক্রবার জানায়, রাশিয়া পারমাণবিক কেন্দ্র থেকে সেনাদের সংখ্যা কমিয়ে নিচ্ছে। এছাড়া কেন্দ্রের কর্মীদের ক্রিমিয়ায় চলে যাওয়ারও নির্দেশনা দিয়েছে। এমনকি কেন্দ্রের আশপাশে মাইনও পুঁতেছে তারা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ