ঢাকা, -

আলোচিত সংবাদ

ভারতীয় ভিসার জন্য পাসপোর্ট জমা না রেখেই আবেদন করা যাবে

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতীয় ভিসার জন্য বাংলাদেশিরা এখন থেকে পাসপোর্ট জমা না রেখেই আবেদন করতে পারবেন। এখন থেকে ভিসার জন্য আবেদনের পর বাংলাদেশি আবেদনকারীরা তাদের পাসপোর্ট সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। শুধু ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারি তারিখের সাত দিন আগে তাদের আইভ্যাকে এসে পাসপোর্ট জমা দিয়ে যেতে হবে।

ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক), বাংলাদেশ-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এ-সংক্রান্ত নোটিশ আইভ্যাক, বাংলাদেশ-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন  মারা গেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ

নোটিশ বলা হয়, ভারতীয় ভিসা পদ্ধতিকে আরও সহজ করা, দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারী ব্যক্তিদের অসুবিধা কমানোর লক্ষ্যে ১১ জুলাই থেকে কিছু ব্যবস্থা চালু করেছে আইভ্যাক-বাংলাদেশ।

নতুন ঘোষণা অনুযায়ী, ভারতীয় হাইকমিশনে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহারের জন্য যেসব আবেদনকারী নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাঁদের জন্য এখন থেকে এই সুযোগ থাকছে। আবেদনকারী চাইলে আইভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় তাঁর পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা পাবেন।

আরও পড়ুন  ভারত-চীনসহ ৫ দেশকে কঠোর হুমকি ট্রাম্পের

সে ক্ষেত্রে ভিসা টোকেনে থাকা সম্ভাব্য সরবরাহ (ডেলিভারি) তারিখের সাত দিন আগে আবেদনকারীকে আইভ্যাকে তাঁর পাসপোর্ট আবার জমা দিতে হবে।

নোটিশে আরও বলা হয়, ভিসা প্রক্রিয়াকরণ (প্রসেসিং) ফি অনলাইনে পরিশোধের সময় আবেদনকারীরা এখন থেকে আইভ্যাকে তাঁদের ভিসা আবেদন জমা দেওয়ার সুনির্দিষ্ট সময় (টাইম স্লট) আগে থেকেই বেছে নিতে পারবেন।

এই ব্যবস্থা ভিসা আবেদনকারী ব্যক্তিদের আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকে দীর্ঘসময় অপেক্ষা করা থেকে রেহাই দেবে। আইভ্যাকের প্রত্যাশা, নতুন এই ব্যবস্থাগুলো আবেদনকারী ব্যক্তিদের ভিসা আবেদনের প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে।

আরও পড়ুন  আইএলও'র গভর্নিং বডির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ