ঢাকা, -

আলোচিত সংবাদ

সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।

পুলিশ বলছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকাল ১০টা থেকে মিরপুর ১১ নম্বর গোলচত্বরে ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৪ থেকে ৫শ শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

আরও পড়ুন  নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ওআইসি-কমনওয়েলথ: ইসি

অবরোধের কারণে ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। ওই পথে না গিয়ে গাড়িগুলো বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে।

মিরপুর পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন  মুক্তি পেলেন খালেদা জিয়া

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ