ঢাকা, -

আলোচিত সংবাদ

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে মিছিল করতে করতে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণ অভিমুখে রওনা হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলটির ঢাকা মহানগর দক্ষিণে বিভিন্ন শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলে মিছিলে পুরো এলাকা ছড়িয়ে গেছে।  

মঙ্গলবার(১৮ জুলাই) বিকাল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। যা ধানমন্ডি ৩২ এ গিয়ে শেষ হবে।

আরও পড়ুন  বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, যুক্ত হচ্ছেন আরও ৫ জন

ইতোমধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আবদুল আউয়াল শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন  হযরত শাহ মোহছেন আউলিয়ার (রহ.)’র বার্ষিক ওরশ আজ

এতে প্রধান অতিথি আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের এই শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মিছিলে মিছিলে শাহবাগ, রমনা, জাতীয় প্রেস ক্লাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ