ঢাকা, -

আলোচিত সংবাদ

মহররমের চাঁদ দেখা যায়নি, পবিত্র আশুরা ২৯ জুলাই

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশের আকাশে আজ মঙ্গলবার ১৪৪৫ হিজরি সালের মহররম মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। এ কারণে ১৯ জুলাই বুধবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে।

আগামী ২০ জুলাই থেকে মহররম মাস গণনা শুরু হবে। ২৯ জুলাই আশুরা পালন হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়, যাতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

আরও পড়ুন  ঢাকা-করাচি ফ্লাইট চালাতে বিমানকে অনুমতি দিলো পাকিস্তান

সভায় ১৪৪৫ হিজরি সালের মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

এতে দেখা যায়, আজ ২৯ জিলহজ ১৪৪৪ হিজরি, ৩ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এ কারণে বুধবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। ১০ মহররম, ২৯ জুলাই আশুরা পালন হবে।

আরও পড়ুন  কাবুলে বাড়িতে ঢুকে সাবেক নারী এমপিসহ দেহরক্ষীকে গুলি করে হত্যা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ