ঢাকা, -

আলোচিত সংবাদ

বিএনপি’র কার্যালয়ে পাল্টা হামলা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসে হামলা চালানো হয়।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু’র নির্বাচনি কার্যালয়ে হামলার প্রতিবাদে লালখান বাজার মোড় থেকে ওয়াসার মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা স্লোগান দিয়ে হামলাকারীদের বিচার দাবি করেন। সন্ধ্যা ৬টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে এগোতে থাকে।

আরও পড়ুন  চীনে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

বিএনপি কার্যালয়ের ভেতরে আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি সেখানে ও এর আশপাশে ঝোলানো ব্যানারগুলো তারা ছিঁড়ে ফেলেন। পরে নাসিমন ভবনের সামনে সড়কে ব্যানার জড়ো করে আগুন ধরিয়ে দেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী বলেন, লালখান বাজার থেকে সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগের লোকজন এসে আচমকা মহানগর বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। এসময় তারা জয় বাংলা স্লোগান দেয়। ঘটনার পর তারা মিছিল নিয়ে চলে যায়।

আরও পড়ুন  আজ লক্ষ্মীপুরে মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এর আগে আজ (বুধবার) দুপুর থেকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। কেন্দ্রঘোষিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ