ঢাকা, -

আলোচিত সংবাদ

এবার হিরো আলমকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হলেন পিকআপ মালিক সমিতির নেতা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকা-১৭ আসনে নির্বাচনের দিন বিকেলে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় এবার কারওয়ান বাজার পিকআপ মালিক সমিতির সভাপতি তালুকদার মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার এসআই নুর উদ্দিন। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি ভয়েস অফ এশিয়াকে বলেন, হিরো আলমকে মারধরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম তালুকদার মাসুদ। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকিদের ভিডিও ফুটেজ দেখে ধরার চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুন  চাঁদ দেখা গেছে, কাল ঈদ সৌদি আরবে

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের নির্বাচনের দিন গুলশানের বনানী বিদ্যানিকেতন স্কুলের গেটের সামনে প্রকাশ্যে মারধর করেন ৫০ থেকে ৬০ জন যুবক। এসময় তারা তাকে কিলঘুষি মারতে মারতে মাটিতে ফেলে দেন। মাটি থেকে হিরো আলম ওঠে দৌড় দেন। এসময় তাকে আবারও ধাওয়া দেওয়া হয়। সেই দিন এক ঘণ্টা পর ডিবি দুইজনকে গ্রেপ্তার করে। এরপর আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলে ডিবির হাতে সাতজন গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে ১০ জনকে। এই তালিকায় বৃহস্পতিবার গ্রেপ্তার কারওয়ান বাজার পিকআপ মালিক সমিতির সভাপতি তালুকদার মাসুদের পাশাপাশি শ্রমিক নেতা লিটনও রয়েছেন।

আরও পড়ুন  আজ মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

এ ঘটনায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। গতকাল বৃহস্পতিবার ডিবিতে হিরো আলমকে ডাকা হয়েছিল। তিনি ডিবির সাথে কথা বলে বের হয়ে পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তিনি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবেন না বলেও জানান।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ