ঢাকা, -

আলোচিত সংবাদ

শহীদজায়া অধ্যাপক পান্না কায়সার আর নেই

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশের শিশু-কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সাবেক সংসদ সদস্য শহীদজায়া অধ্যাপক পান্না কায়সার আর নেই।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পান্না কায়সার শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের সহধর্মিণী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।

পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। তার আরেক নাম সাইফুন্নাহার চৌধুরী। তিনি বিখ্যাত সাংবাদিক, লেখক এবং রাজনীতিবিদ শহীদুল্লা কায়সারে স্ত্রী।

আরও পড়ুন  আওয়ামী লীগের সকল কমিটি গঠন ও সম্মেলন বন্ধ: ওবায়দুল কাদের

প্রথম স্বামীকে ডিভোর্স দেয়ার পর পান্না কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬৯ সালের ১৭ ফেব্রুয়ারি শহীদুল্লাহ কায়সারের সঙ্গে তার বিয়ে হয়। শহীদুল্লাহ কায়সারের হাত ধরে তার পরিচয় আধুনিক সাহিত্যের সঙ্গে, রাজনীতির সঙ্গে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর কজন সদস্য শহীদুল্লা কায়সারকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেননি।

আরও পড়ুন  দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এরপর দুই সন্তান শমী কায়সার এবং অমিতাভ কায়সারকে একা হাতে মানুষ করেছেন পান্না কায়সার।

তিনি ১৯৭৩ সাল থেকে শিশু কিশোর সংগঠন খেলাঘরের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। ১৯৯০ তে তিনি সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পান্না কায়সার ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের একজন সাংসদ ছিলেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ