ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম-বান্দরবানে বন্যা-ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (০৮ আগস্ট) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে ৫ দিন ধরে টানা বর্ষণে একের পর এক ডুবেছে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের রেল ও সড়ক পথ। চরম দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। ডুবে গেছে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়া, হাটহাজারী, রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা।

আরও পড়ুন  বোয়ালখালীতে প্রবাসীর ঘরে ঢুকে হামলা, আহত ২

সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে। বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে। বৃষ্টিপাতে পার্বত্য জেলাগুলোর বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ