ঢাকা, -

আলোচিত সংবাদ

খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়েছে

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জ্বর কমেছে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। কিন্তু তার লিভারের জটিলতার কারণে শরীরে পানি বেড়ে যাওয়ায় নানা জটিলতা দেখা দিচ্ছে। এর ফলে শরীরের ওজন বেড়ে গেছে। শ্বাস-প্রশ্বাসেও কষ্ট হচ্ছে। পাশাপাশি, ঘন ঘন বমিও হচ্ছে। ফলে আরো কিছুদিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের এরই মধ্যে কয়েকটি পরীক্ষা করা হয়েছে। তবে রেজাল্ট সন্তোষজনক আসেনি। তার লিভারের ফ্লুরিড যে পারমাণ থাকার কথা তা নেই।

জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, প্রথম যে অবস্থায় ও যে সমস্যার কারণে ম্যাডাম (খালেদা জিয়াকে) হাসপাতালে নিয়ে এসেছিলাম সে অবস্থায় তিনি এখন নেই। তীব্র জ্বর ছিলো, এখন একটু কমেছে। কিন্তু লিভারের ফ্লুরিড কম থাকার কারণে তার শরীরে পানি এসে ফুলে গেছে। শ্বাসকষ্ট হচ্ছে। এর ফলে বাকি যে শারীরীকি পরীক্ষা-নিরীক্ষাগুলো করা যাচ্ছে না। শরীরের পানি কমলেই সেটা করা সম্ভব।

আরও পড়ুন  গ্রেপ্তার হলেন পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে যখন প্রথম তার লিভারের জটিলতা তৈরি হয়েছিলো, তখন যদি বিদেশে চিকিৎসা করতে দেয়া হতো তাহলে আজকে এই সমস্যার সৃষ্টি হতো না।

এদিকে, দলীয় চেয়ারপারসনের অসুস্থতায় উবিগ্ন বিএনপির মহাসচিবসহ দলের নেতারা। দলীয় সভা সমেবেশে দলীয় চেয়ারপারসনের সুচিকিৎসার স্বার্থে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড দফায় দফায় বৈঠক করে তার শারীরিক পরিস্থিতি পযালোচনা করছেন ও করণীয় ঠিক করছেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার চিকিৎসা এ দেশে আর সম্ভব নয়। চিকিৎসকরা এ বিষয়ে উদ্বিগ্ন। তারা বলেছেন, তাকে দ্রুত দেশের বাইরে নেয়া দরকার।

আরও পড়ুন  ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তিনি আরো বলেন, বেগম জিয়া অনেক অসুস্থ, দেশে চিকিৎসা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চিকিৎসকরা বলছেন, তারপরও সরকার পাঠাচ্ছে না।

গত ৯ আগস্ট খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ফুসফুস, ডায়াবেটিস (বহুমূত্র), কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, বিএনপি চেয়ারপারসনের লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, তার জন্য মাল্টি ডিসিপ্লিনারি হায়ার সেন্টার দরকার। তার সুনির্দিষ্ট চিকিৎসার প্রয়োজনে এই ধরনের সেন্টার বাংলাদেশসহ পার্শ্ববর্তী অনেক দেশেই নেই। এই সমস্যা এতোটাই জটিল ও সংবেদনশীল যে, এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক।

আরও পড়ুন  হদিস নেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির

ওই চিকিৎসক আরো জানান, নতুন করে শুক্রবার (১১ আগস্ট) খালেদা জিয়ার জ্বর আসে। ডায়বেটিস (বহুমূত্র), প্রেসারসহ (উচ্চরক্তচাপ) বেশ কিছু জটিলতা নিয়ন্ত্রণে রাখতে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে লিভারজনিত কারণে শরীরে পানি বেড়ে যাওয়ায় যেকোনো সময় অন্য জটিলতা দেখা দিতে পারে। এ জন্য খালেদা জিয়াকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মঙ্গলবার (৮ আগস্ট) রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎকরা জানান, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। তার পরিপাকতন্ত্রে তিনবার রক্তক্ষরণ হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ