ঢাকা, -

আলোচিত সংবাদ

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চি‌ঠি দি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের ঘটনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে এই চিঠি দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২২ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার (২১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্টকে এই চিঠি দেন সরকারপ্রধান।

আরও পড়ুন  বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনায় ৪জন রিমান্ডে

চিঠিতে প্রধানমন্ত্রী  ব‌লেন, হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের সর্বত্র ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।‌‌‍‌ বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহত ও আহতদের পরিবার এবং এতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশ এ চ্যালেঞ্জিং সময়ে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সম্মুখসারির যোদ্ধাসহ সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

আরও পড়ুন  সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এ ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানান সরকারপ্রধান।

এর আগে মাউই দ্বীপে দাবানলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ