ঢাকা, -

আলোচিত সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিএনপি। এ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে দলটি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নীতিনির্ধারকসহ সর্বস্তরের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ওমর বীর উত্তম, আহমেদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম প্রমুখ।

আরও পড়ুন  সচিবালয়ের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ

শ্রদ্ধা জানানোর পর পর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতেও করা হয়।

সকাল থেকেই বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে গিয়ে জড়ো হন। আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি ঘোষণা করেছে।

সেই ধারাবাহিকতায় দলটিরপক্ষ থেকে সকাল সাড়ে ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করেছে দলটি। র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন  আপাতত বাড়ছে না গ্যাস ও বিদ্যুতের দাম: জ্বালানি উপদেষ্টা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ