ঢাকা, -

আলোচিত সংবাদ

রাজধানীর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার পর এই আগুনের সূত্রপাত হয় গণ মাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত তিনটা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও দুটি ইউনিট।

আরও পড়ুন  কানাডায় ভয়াবহ দাবানল, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা জারি

নিয়ন্ত্রণ কক্ষ আরও জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তিন ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

কীভাবে আগুনের সূত্রপাত, তা এখন পর্যন্ত জানা যায়নি বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশিদ বিন খালেদ জানিয়েছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ