ঢাকা, -

আলোচিত সংবাদ

আবারও কমলো ভারতের রিজার্ভ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আবারও ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলো। গত ৮ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির বিদেশি মুদ্রার সঞ্চায়ন স্থির হয়েছে ৫৯৩ দশমিক ৯০ ডলারে। বিগত ১১ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) হালনাগাদ উপাত্তে এই তথ্য পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন  গোপালগঞ্জের সহিংসতা নিন্দনীয় ও অমার্জনীয়: প্রধান উপদেষ্টা

এতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের রিজার্ভ ৪ বিলিয়ন ডলার বেড়েছিল। তবে সেই সপ্তাহের চেয়ে আলোচ্য সপ্তাহে তা ৫ বিলিয়ন ডলার কমেছে।

এসময়ে ভারতীয় মুদ্রা রুপির অবমূল্যায়ন প্রতিরোধে স্পট ও ফরোয়ার্ড মার্কেটে হস্তক্ষেপ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আরবিআই। বাণিজ্যিক ব্যাংক, রপ্তানিকারক ও আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করছে তারা।

আরও পড়ুন  রাঙ্গামাটি-খাগড়াছড়িতে তিন উপদেষ্টা, চলছে বৈঠক

এছাড়া মার্কিন মুদ্রার মান বৃদ্ধি পাওয়ায় অন্যান্য সম্পদের বাজার দর কমেছে। মূলত তাতেই রিজার্ভ হ্রাস পেয়েছে।আলোচিত সপ্তাহে রুপির রেকর্ড দরপতন ঘটেছে। সর্বকালের সর্বনিম্নে তা নেমে যায়। প্রতি ডলারের মূল্যমান দাঁড়ায় ৮৩ দশমিক ২১৭৫ রুপিতে।

তথ্যসূত্র- বিজনেস রেকর্ডার।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ