ঢাকা, -

আলোচিত সংবাদ

আজ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ শুক্রবার বিকাল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে গত বুধবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  ভারতে কিডনি পাচার চক্রের সন্ধান, গ্রেপ্তার ৭; চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

১৭-২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে থাকাকালীন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন। এ ছাড়া তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ করেন এবং যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন  ১৪৪ ধারা জারি প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায়

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ