বিএনপি নেতাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
শামা ওবায়েদের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এতে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য সম্পাদক শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল অংশ নেন।
বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।














