ঢাকা, -

আলোচিত সংবাদ

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আজ কোনও বৈঠক হয়নি: মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৃহস্পতিবার কোনও বৈঠক হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মির্জা ফখরুল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি মহাসচিব গণমাধ্যমকে বলেন, পিটার হাসের সঙ্গে আমার বৈঠক হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। কিন্তু এ খবর সঠিক নয়। আজ (বৃহস্পতিবার) তাঁর সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি।

আরও পড়ুন  আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ করবে বিএনপি সরকার

এর আগে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠকের কথা জানায়। ঢাকার গুলশানের আমেরিকান ক্লাবে বেলা পৌনে ১টা থেকে প্রায় এক ঘণ্টা তাদের এই বৈঠক হয় বলে ওই সূত্র জানিয়েছিল।

বিভিন্ন গণমাধ্যমে ওই সূত্রের বরাত দিয়ে বৈঠকের খবর প্রকাশ করা হয়েছিল।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ