ঢাকা, -

আলোচিত সংবাদ

আমরা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি না: মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তলে তলে কিছুই হয়নি। বরং গোটা বিশ্ব এদেরকে সরে যেতে বলছে। এদের অত্যাচার অবিচারে দেশবাসী আজ অতিষ্ঠ। এরা জোর করে ক্ষমতায় থাকতে চায়।

‘তলে তলে সব হয়ে গেছে’- যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, যে নেত্রী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন ত্যাগ স্বীকার করে আসছেন তিনি আজ বন্দি। আজ এ অনশনে সব রাজনৈতিক দল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এবং শপথ করেছে এ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি অবিচ্ছেদ্য অংশ। খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে। তাই খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আজ দেশকে বাঁচাতে হলে, অর্থনীতিতে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

আরও পড়ুন  বন্ধ থাকবে আগামী ৩৬ ঘণ্টা বাংলাদেশ ব্যাংকের ওয়েবভিত্তিক সেবা

তিনি বলেন, একটি রাজনৈতিক দল অন্য দলকে শত্রু বলতে পারে না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না। এরা কমান্ডো কায়দায় আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি না। তাই পূজায় কোনো কর্মসূচি রাখিনি। সরকার নিজেরা পূজামণ্ডপে হামলা চালিয়ে আমাদের ওপর দায় চাপাবে। এগুলো তাদের অতীত ইতিহাস। তারপরও গতকাল তারা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে হামলা চালিয়েছে।

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য এমন কোনো কাজ নেই যা আমরা করিনি। আবেদন করেছি, সমাবেশ করেছি, আন্দোলন করেছি। তাকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা করার জন্য। তাকে ভুয়া মামলায় আটক করা হয়েছে। একই মামলায় আ স ম রব, মায়া চৌধুরী, হাজী সেলিমসহ সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখনো সময় আছে খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠান। যদি তাকে বিদেশে পাঠান তাহলে তাকে যে স্লো পয়জনিং করা হয়েছে সেজন্য হয়তো মাফ করে দেব। আর যদি না পাঠান তা হলে এই স্লো পয়জনিংয়ের জন্য নতুন প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না।

আরও পড়ুন  কানাডা ও চীনের মধ্যে কূটনীতিক দ্বন্দ্ব চরমে

নেতা-কর্মীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা কখনো খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেবে না। তাকে আটক করা হয়েছে হত্যা করার জন্য। তোমরা লাঠিসোটা নিয়ে রেডি থাকো এদেশকে মুক্ত করার জন্য। আমরা কাউকে ভয় পাই না। রাজপথে আঘাত আসলে যদি প্রতিরোধ না করতে পারি তা হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। আজকে বিচারের নামে অবিচার হচ্ছে।

আরও পড়ুন  ফখরুল-আব্বাস জামিনে মুক্ত হয়ে গেলেন দলীয় কার্যালয়ে

অনশনে সংহতি জানিয়ে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, তিনবারের প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য কেন ভিক্ষা চাওয়া হচ্ছে? আজকে মিথ্যা মামলা দিয়ে তাকে আটক রাখা হচ্ছে। কারণ, খালেদা জিয়া বাইরে থাকলে এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

তিনি বলেন, ৮৫ বছর বয়সেও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছি। আজ তরুণদের এগিয়ে আসতে হবে দেশকে রক্ষার জন্য।

এদিন বেলা ১১টা ৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। আর শেষ হয় বেলা ২টার দিকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে জুস পান করিয়ে অনশন ভাঙান এলডিপি সভাপতি অলি আহমদ। স্থায়ী কমিটির অন্য সদস্যদের জুস পান করিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ারউল্লাহ ও অধ্যাপক ড. মাহবুবউল্লাহ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ