ঢাকা, -

আলোচিত সংবাদ

এমপি বাহারকে পূজাসংক্রান্ত বক্তব্য না দিতে পরামর্শ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পূজাসংক্রান্ত বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার যে মন্তব্য করেছেন সেটি তার ব্যক্তিগত। আমরা সবাই তাকে এ রকম মন্তব্য থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছি। কুমিল্লাতে সর্বোচ্চ সতর্কতা নিয়ে সবাই তৈরি আছে।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট

পূজার সময় গুজব ঠেকানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুটি কয়েক মানুষ যারা বাংলাদেশ সৃষ্টিতেও বিরোধিতা করেছে এবং যারা কিছু ভালো কাজ করেন, তাদের বিরুদ্ধে কাজ করে। এই দুষ্কৃতকারীরা সংখ্যায় খুবই কম, তারপরেও তারা ঘটনা ঘটিয়ে ফেলে। সে কারণে আমাদের নিরাপত্তা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।

গুজব ছড়িয়ে কেউ পার পাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন ডিজিটাল যুগ। সাইবার জগতে এসে গুজব ছড়িয়ে দেওয়া হয় খুব সহজেই। এ কারণে আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে এবং সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। যারাই গুজব ছড়াচ্ছে, অল্প সময়ের মধ্যেই আমরা তাদের শনাক্ত করে ফেলছি। কাজেই গুজব রটিয়ে তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সব দিক দেখে খেয়াল রাখছে।

আরও পড়ুন  সারাদেশে তাপমাত্রা বাড়ার সাথে সাথে বজ্রসহ বৃষ্টির আভাস

উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ৬ অক্টোবর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় সংসদ সদস্য বাহাউদ্দিন ‘মদমুক্ত পূজা’ করার কথা বলেছেন। এর মাধ্যমে তিনি সাম্প্রদায়িক কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন এবং নিজের সাম্প্রদায়িক চেহারা উন্মোচিত করেছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ