ঢাকা, -

আলোচিত সংবাদ

অনন্যা আবাসিকের পাশে পড়েছিল এনজিও কর্মীর বস্তাবন্দী লাশ

ডালিম কুমার দে। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিকের পাশের এলাকার একটি ড্রেন থেকে ডালিম কুমার দে নামে এক এনজিও কর্মীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

নিহত ডালিম কুমার দে সামাজিক উন্নয়ন সংস্থা ঘাসফুল বহাদ্দরহাট শাখার সহকারী কর্মকর্তা ছিলেন। তিনি পটিয়া উপজেলার ১৩নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের বাসিন্দা ।

শুক্রবার (২ আগস্ট) লাশ উদ্ধার করার তথ্যটি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবীর।

আরও পড়ুন  আসছে চট্টগ্রাম উত্তর ও মহানগর যুবলীগের কমিটি, ঘোষণা আগামী সপ্তাহে

তিনি বলেন, ঘাসফুল নামে একটি এনজিওতে কাজ করতেন ডালিম কুমার দে। লাশ উদ্ধারের পর তার পকেটে থাকা পরিচয়পত্র থেকে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। তিনি ২৯ জুলাই অফিস থেকে মাঠ পর্যায়ের কাজে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন। এ নিয়ে তার স্ত্রী বাকলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছিলেন। শুক্রবার সকালে অন্যন্যা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পরে পাশের এলাকার একটি ড্রেনের পাশে বস্তাবন্দী অবস্থায় লাশটি পাই। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান আছে।

আরও পড়ুন  পশ্চিমবঙ্গসহ ৭ রাজ্যের উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ