ঢাকা, -

আলোচিত সংবাদ

অনিয়ম-সহিংসতার অভিযোগে ৯ আসনের ২১ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অনিয়ম ও সহিংসতার অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯টি আসনের ২১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ঘটনায় ২০ জনের বেশি ব্যক্তিকে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এদের মধ্যে রয়েছেন প্রিজাইডিং অফিসাররাও।

ভোটগ্রহণ শেষে রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

কমিশন সূত্র জানায়, নানা অনিয়ম ও সহিংসতার ঘটনায় কুমিল্লা, নরসিংদীসহ ৬টি জেলার ৯টি আসনের ২১ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

ভোট স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো-

আরও পড়ুন  ৬ অতিরিক্ত আইজিপিকে বদলি

সুনামগঞ্জ-২: মিরাপুর প্রাথমিক বিদ্যালয় (৭ নং কেন্দ্র), নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৬ নং কেন্দ্র), শুকুরনগর প্রাথমিক বিদ্যালয় (৭০ নং কেন্দ্র)।

কক্সবাজার-১: চরণদ্বীপ ভূমিহীন প্রাথমিক বিদ্যালয় (২৫ নং কেন্দ্র), দক্ষিণ ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭৪ নং কেন্দ্র), মরংগুনা অসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮০ নং কেন্দ্র)।

জামালপুর-৫: জাগির মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭০ নং কেন্দ্র)।

নরসিংদী-৪: ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪ নং কেন্দ্র),

নরসিংদী-৩: দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা (৫ নং কেন্দ্র), ভিটিচিনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ নং কেন্দ্র)।

আরও পড়ুন  দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান

টাঙ্গাইল-২:কাহেতা সরকারি প্রাথমিক স্কুল (১৬ নং কেন্দ্র)।

কুমিল্লা-৩: গুর্গারাম (ডি.আর) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (৭৬ নং কেন্দ্র), ধনিরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয় ( ৮১ নং কেন্দ্র);

কুমিল্লা-৪: সূর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮৪ নং কেন্দ্র), বগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮ নং কেন্দ্র), গোবিন্দপুর সামছুল হুদা দাখিল মাদ্রাসা (৩৫ নং কেন্দ্র), ধনিজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৮ নং কেন্দ্র), আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় (৪৯ নং কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়-১ (৭৪ নং কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়-২ (৭৫ নং কেন্দ্র), বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়-১ (৮৩ নং কেন্দ্র)।

আরও পড়ুন  বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় গন্তব্য: প্রধানমন্ত্রী

এদিকে সারা দেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে। এর কিছু কমবেশিও হতে পারে। আরও পরে চূড়ান্তভাবে বিষয়টি জানা যাবে।

ভোটগ্রহণ শেষে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ