ঢাকা, -

আলোচিত সংবাদ

অন্যান্য উপদেষ্টারাও সংসদ নির্বাচনে অংশ নেবেন: আসিফ মাহমুদ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুজন ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্যান্য উপদেষ্টারাও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন এমন ইঙ্গিত দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টাদের যারা নির্বাচনে অংশ নেবেন, নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই তিনিসহ সবাই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ১১ জেলার ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

আরও পড়ুন  আওয়ামী লীগ ভুয়া, সারা বিশ্ব বুঝে গেছে: আমির খসরু

নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আগামী মাসে তফসিল হবে, কবে নাগাদ আপনি পদত্যাগ করছেন- এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচন করবো ঘোষণা দিয়েছি, কিন্তু নির্বাচন কোথা থেকে করবো এখনো সে ঘোষণা দেইনি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন তাদের কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে।

তিনি বলেন, এমন কোনো আইন বা বিধি-নিষেধ নেই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন না। তবে আমরা মনে করি এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশ নেবেন তাদের অবশ্যই নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন  শেখ হাসিনার সঙ্গে কুয়েতের প্রধানমন্ত্রীর ফোনালাপ

তিনি বলেন, বাকি সময় বা অন্য বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনাদের জানাতে পারবো।

ডিসেম্বর প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এর আগে কি পদত্যাগ করবেন- এ বিষয় তিনি বলেন, কোনো কিছুই তো এখনো চূড়ান্ত হয়নি, শিডিউল ঘোষণা আছে, সবকিছু ফাইনাল হোক তারপর।

কোন দল থেকে আপনি নির্বাচন করতে যাচ্ছেন- এ বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো। আমি আপনাদের যথাসময়ে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন।

আরও পড়ুন  সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন ড. ইউনূস

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ