ঢাকা, -

আলোচিত সংবাদ

আবারও নীরবে ঢাকায় এলেন চীনের বিশেষ দূত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

এবারও অনেকটা নীরবে ঢাকায় এসে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছেন চীনের এশিয়াবিষয়ক বিশেষ দূত দেং সিজুন।

রবিবার  (৩০ জুলাই) তিন দিনের সফরে ঢাকায় আসেন তিনি।

সোমবার (৩১ জুলাই) আলাদাভাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনাও করেছেন দূত দেং সিজুন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছেন।

আরও পড়ুন  চিলিতে দাবানলে ২৩ জনের মৃত্যু

আলোচনায় পরীক্ষামূলক প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে দিয়ে প্রত্যাবাসন শুরুর বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি।
ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো দেং সিজুনের বাংলাদেশ সফরের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।

ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো চীনের বিশেষ দূত দেং সিজুনের বাংলাদেশ সফরের বিষয়টি প্রথম আলোর কাছে নিশ্চিত করেছে। দেং সিজুন গত রবিবার তিন দিনের সফরে ঢাকায় আসেন।

আরও পড়ুন  ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৭০

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চীনের দূত গতকাল সোমবার প্রথমে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন। এরপর তিনি দুপুরের পর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই আলোচনাতেই দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গগুলো এলেও গুরুত্ব ছিল রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়টি।

আরও পড়ুন  পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ