টানা তিন দিনের অবরোধ শেষে গত বৃহস্পতিবার (২ নভেম্বর) দ্বিতীয় দফায় দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দ্বিতীয় দফায় অবরোধ পালনের পর আবারও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আগামীকাল (৭ নভেম্বর) একদিন বিরতি দিয়ে বুধবার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।
সোমবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল বিফ্রিংয়ে এ ঘোষণা দেন।
এদিকে বিএনপির মতো বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)। দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ সোমবার এ ঘোষণা দেন।














