ঢাকা, -

আলোচিত সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘খুশি নন’ ট্রাম্প: ফক্স নিউজ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণকে সহজভাবে নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমেডের এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সরাসরি জানিয়েছেন যে ইরানের এই সিদ্ধান্তে তিনি ‘খুশি নন’।

ব্রায়ান কিলমেড জানান, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন, ‘আমি খুশি নই’।

বিশেষ করে মোজতবা খামেনিকে ইরানের পরবর্তী নেতা হিসেবে বেছে নেওয়ার বিষয়টি ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না।

আরও পড়ুন  চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী-যুবলীগের ৮ নেতাকর্মী আটক

যদিও ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এ বিষয়ে জনসমক্ষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি, তবে ব্যক্তিগত আলাপে তার এই অসন্তোষ নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে।

এর আগে ট্রাম্প মোজতবা খামেনিকে একজন ‘লাইটওয়েট’ বা অযোগ্য নেতা হিসেবে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন যে, ইরানের নতুন নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রেরও কথা বলার অধিকার থাকা উচিত।

মোজতবা খামেনির নিয়োগকে ইরান যেখানে তাদের অভ্যন্তরীণ বিজয় এবং ‘রেড লাইন’ হিসেবে দেখছে, সেখানে ট্রাম্পের এই ‘অখুশি’ হওয়ার বার্তাটি ইঙ্গিত দিচ্ছে যে- ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধ ও কূটনৈতিক টানাপড়েন আরও দীর্ঘায়িত হতে পারে।

আরও পড়ুন  তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ শতাধিক

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান ইরানের ওপর চাপ আরও বাড়িয়ে দিতে পারে, কারণ তিনি ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে- যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো ইরানি নেতাই ‘বেশিদিন টিকতে পারবে না’।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ