ঢাকা, -

আলোচিত সংবাদ

ইসরায়েলি হামলার মধ্যে লেবানন সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস। ছবি সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

লেবাননে একের পর এক অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শুক্রবার (৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লেবানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, বৈরুতে বিমানবন্দরের বাইরে ইসরায়েলি বিমান হামলার কয়েক ঘণ্টা পরেই লেবাননে পৌঁছান আব্বাস।

আরও পড়ুন  ডিবিতে যাওয়ার কারণ জানালেন মামুনুল হক

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, ইরানি একটি বিমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে নিয়ে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

গত শুক্রবার রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর প্রথমবারের মতো ইরানি কোনো নেতা লেবাননে আসলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং স্পিকার নাবিহ বেরির সঙ্গে দেখা করবেন আব্বাস।

আরও পড়ুন  বৃদ্ধ মা-বাবাকে রাস্তায় ফেলে যাওয়া দণ্ডনীয় অপরাধ: তথ্যমন্ত্রী

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ