ঢাকা, -

আলোচিত সংবাদ

ইসরায়েলের পাশে দাঁড়াতে প্রস্তুত ২ হাজার মার্কিন সেনা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ইসরায়েলের পাশে দাঁড়াতে ২ হাজার মার্কিন সেনা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং।

মঙ্গলবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ কথা জানান তিনি। খবর সিএনএনের।

সাবরিনা সিং বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রায় দুই হাজার মার্কিন সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। তবে তাদের মোতায়েনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন  শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধার অভিযোগ

এর আগে মার্কিন কর্মকর্তারা জানান, রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন প্রায় দুই হাজার সেনাকে প্রস্তুত থাকতে বলেছেন। তাদের ইসরায়েলে চিকিৎসা ও লজিস্টিক সহায়তার জন্য মোতায়নের সম্ভাবনা রয়েছে। তবে সেনাদের কোথায় মোতায়েন করা হবে, তা সুনির্দিষ্টভাবে জানাননি মার্কিন কর্মকর্তারা।

এক কর্মকর্তা বলেছেন, তাদের ইসরায়েলের দক্ষিণ উপকূলে পাঠানো হবে। কিন্তু তারা সরাসরি হামাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেবে না।

আরও পড়ুন  রাশিয়ান যুদ্ধবিমানের সাথে মার্কিন ড্রোনের সংঘর্ষ

কর্মকর্তারা বলেছেন, এসব পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বার্তা পাঠাতে চাইছে। ওয়াশিংটন চায় না, ইসরায়েল-হামাস সংঘাত বাইরে ছড়িয়ে পড়ুক। তবে এসব পদক্ষেপের মধ্য দিয়ে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন ওই কর্মকর্তারা।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতের শুরু থেকেই ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করেছে ওয়াশিংটন। ইসরায়েল ঘিরে মোতায়েন করা হয়েছে মার্কিন রণতরি, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান।

আরও পড়ুন  কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ