ঢাকা, -

আলোচিত সংবাদ

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পবিত্র ঈদ উল আযহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রবিবার (২ জুলাই) খুলেছে ব্যাংক, বীমা, অফিস-আদালত ও পুঁজিবাজার।

গত বৃহস্পতিবার সারাদেশে পালন হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদ উল আযহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার।

ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চার দিন ছুটি ছিল। এর পরের দিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন।

আরও পড়ুন  আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস

টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ রবিবার অফিসে যোগ দেন কর্মজীবীরা।

এদিকে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন, তাদের অনেকে দুই-একদিন ছুটি নিয়েছেন। ফলে অফিস কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই-তিন দিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুই দিনসহ (মঙ্গলবার ও বুধবার) তিন দিনে ঢাকা ছাড়েন ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন।

আরও পড়ুন  বৈঠক বসেছেন ফুমিও কিশিদা ও শেখ হাসিনা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ