ঢাকা, -

আলোচিত সংবাদ

এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বৃহস্পতিবার এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক এ সময়ের মধ্যে তাকে হাজির করবেন। খবর দ্য ডনের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন  জামায়াতের বিপরীতে ইসলামি জোট গড়তে বিএনপির উদ্যোগ

ইমরানকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছেন তা দেশের বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের জন্য অসম্মানের বলে অভিহিত করেন পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়াল। এরপরেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ এলো।

দলের প্রধান ইমরান খানের গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের আবেদনের শুনানি করার সময় তিন সদস্যের বেঞ্চের নেতৃত্বে সিজেপি ওই মন্তব্য করেন। সিজেপি ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।

আরও পড়ুন  ৪৪০ বাংলাদেশি বন্দিকে ক্ষমা করল সংযুক্ত আরব আমিরাত

গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। পরে জানানো হয়, তাকে আল-কাদরি ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরদিন বুধবার ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও প্রায় দুই হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন  ভারতে ঈদগাহে আসা মুসল্লিদের ওপর ফুল ছিটালেন হিন্দু ধর্মাবলম্বীরা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ